1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য মতে, সোমবার (১৭ আগস্ট) প্রবাসী আয় এসেছে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION