মঙ্গলবার (১৮ আগস্ট) গাইবান্ধা শহরের গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচি এবং ব্র্যাক জেপিজি এসপিএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং আইডিআরসি-সিআরডিআই কানাডার সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ রুখসানা আক্তার, সাদুল্লাপুরের অফিসার ডাঃ বিলকিস চৌধুরী, গোবিন্দগঞ্জের অফিসার ডাঃ মাসুদার রহমান, গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান, সাদুল্লাপুরের অফিসার শম্ভুচরন দাস, সাঘাটার অফিসার আবদুল্লাহিশ শাফি, গোবিন্দগঞ্জের অফিসার আবদুল হান্নান, ব্র্যাক জেমস প্রি-গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক তানভীর হোসেন (পিএইচডি), ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার, মনিটরিং শিরীনা পারভীন সহ ব্র্যাক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জেমস প্রি-গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, বিশ্ববিদ্যালয়ের ড্রেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর সিফাতি তামান্না।
আলোচনায় ব্র্যাক পরিচালিত বিদ্যালয়গুলোতে তাপমাত্রা কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। বিশেষ করে সৌর-প্রতিফলক রং (এসআরপি), পলিইথিলিন ফোমসহ বাঁশের সিলিং ব্যবহার, তাপজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তাপ বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন টুলকিট ব্যবহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বাড়ছে। এতে শিক্ষার্থীদের শারীরিক অসুস্থতার পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ কমতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে, তাপ সহনশীল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
Leave a Reply