1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে বসে ব্লগ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সকালটা হয়তো অন্য দিনের মতোই ছিল। হাতে ছিল মোবাইল, চলন্ত মোটরসাইকেলে ভিডিও করে নিজের ব্লগ তৈরি করছিলেন শাওন। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই ভিডিও আর শেষ করা হলো না। সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় থেমে গেল তার জীবনের পথচলা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানোর সময় ব্লগ করার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে শাওনের। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন।
পরে স্থানীয় দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, সকালে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন।
পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
একটি মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। যে মোবাইল ক্যামেরায় হয়তো জীবনের গল্প তুলে ধরার কথা ছিল, সেই ক্যামেরাই শেষ পর্যন্ত হয়ে রইল তার অসমাপ্ত গল্পের সাক্ষী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION