কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) দুপুরে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্ত, সাতার প্রতিযোগীতা,তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠার অভিনব প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে এ দিন দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালি
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভা করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য এস এম জিলানী।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের ভিতরে সাঁতার এবং তৈলাক্ত কলা গাছে বেয়ে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে মানসম্মত পূর্ণ উৎপাদন ক্যাটাগরিতে জনাব মাসুদ তালুকদার এবং ক্যাটরিনা জাতীয় মাছ চাষে জুয়েল বিশ্বাসকে শ্রেষ্ঠ মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
# কামরুল হাসান 16,08,2026
Leave a Reply