1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন - Bangladesh Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মুকসুদপুর পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির -এর নেতৃত্বে পৌর এলাকার সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে ।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) এ এইচ এম রকিবুল ইসলাম।

পরিদর্শনের বিশেষ দিকসমূহ:

🔹 বাজার পরিদর্শন:

পৌর প্রশাসক মহোদয় সদর বাজার ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

🔹 ড্রেন পরিষ্কার অভিযান:

শহরকে জলাবদ্ধতামুক্ত করতে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

🔹 খাল পুনঃখননের আশ্বাস:

টেংরাখোলা চৌরঙ্গী থেকে আটাডাঙা বাঁওড় পর্যন্ত খাল খননের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

🔹 জরুরি নির্দেশনা: গোপীনাথপুরসহ পৌরসভার অন্যান্য যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

মুকসুদপুর পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌর প্রশাসনের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION