1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মহান ভাষা দিবস ও নজরুল পাবলিক লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষে পাঠ উৎসব - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

গোপালগঞ্জে মহান ভাষা দিবস ও নজরুল পাবলিক লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষে পাঠ উৎসব

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৫ জন পঠিত

স্টাফ রিপোটার, 

“এসো বই পড়ি–এসো জীবন গড়ি” —এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ ও নজরুল পাবলিক লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে জেলা প্রশাসন ভবন সংলগ্ন নজরুল পাবলিক লাইব্রেরী চত্বরে ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। গণমাধ্যমকর্মী ও সমাজসেবক সুব্রত সাহা বাপি’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, নজরুল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নজরুল পাবলিক লাইব্রেরীর দীর্ঘ ছয় দশক ধরে তত্ত্বাবধানকারী শিক্ষক মাঈন উদ্দিন শারীরিক অসুস্থতার দরুন অনুপস্থিত থাকায় তার গৌরবময় কর্মজীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথি শাহিদা সুলতানা তথ্য প্রযুক্তির এইযুগে আগামীর প্রজন্মকে সঠিক ও মানসম্মত জ্ঞান অর্জনের লক্ষ্যে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এর আগে গণমাধ্যমকর্মী সুব্রত সাহা বাপি ১৯২০ সালে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত নজরুল পাবলিক লাইব্রেরীর ইতিহাস সকলের সামনে
অনবদ্য ভাবে উপস্থাপন করেন।
পরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন
পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION