1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত - Bangladesh Khabor
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট ১৭ বছর খাল সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: ত্রাণমন্ত্রী ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী গুলিস্তানে এসি বিস্ফোরণে দগ্ধদের খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়ৌপুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও মামলার বাদী ইয়াসিন হোসেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হয়ে ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, “মামলাটি ভুল বুঝে করা হয়েছিল । আমি উপলব্ধি করেছি, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি। জনস্বার্থে সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে এ মামলা করা ঠিক হয়নি।”

প্রসঙ্গত, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়।

ওই প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।মামলাটি দায়েরের পর গোপালগঞ্জের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন ভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION