1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতি - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতি

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৪ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দার‌কে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হ‌য়ে‌ছেন শহর জামায়াতের আমির এনামুল হক‌।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হক‌কে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের রোকন‌দের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।
তিনি আরও জানান, জেলা জামাতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাকরি ছাড়লে পুনরায় স্বপ‌দে বহাল রাখা হবে।
সদ্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটারি এনামুল হক বলেন, ‘সর্বসম্মতিক্রমে আমা‌কে জেলার নতুন দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।’
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, ‘ঘটনা সত্য। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হি‌সে‌বে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌-ছে। তাৎক্ষণিক সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হ‌য়ে‌-ছে শহর জামায়াতের আমীর এনামুল হক‌কে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION