ফারহাবনা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতান (৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সুলতান ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বজরবড়াহী গ্রামের তারেকের ছেলে।
পরিবার সূত্রে শিশুটির বাবা তারেক ও দাদি তারা বানু জানান, প্রথমে শিশুটির জ্বর আসে এবং শরীরে লালচে দাগ দেখা দেয়। পরে তার মা ও দাদী পাশের একটি ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (১১ জুলাই) তাকে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির উপসর্গ দেখে এটি হাম) বলে জানান এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক সরদার বলেন, “শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার উপসর্গ হামের মতো ছিল, তবে চূড়ান্তভাবে সে হামে আক্রান্ত ছিল না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply