1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে নৃশংসভাবে হত্যার দায়ে পুত্র আলিম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে আলিম কাজী ধারালো বটি দিয়ে তার বাবা ইসমাইল কাজীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি ইসমাইল কাজীর গলা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই ইসমাইল কাজীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আলিম কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি জানান।

২০২৩ সালের এই আলোচিত হত্যাকাণ্ডের রায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

এদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ আবু তালেব। আসামীর সাথে আলোচনা করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।।

রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত দোষীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION