পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৩ জুলাই সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গন্দবপুর ও মুড়াপাড়া বাজারে ৭ নাম বিহীন ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply