পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা সিআইডি পুলিশের একটি দল এবং গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় এ গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, হরিদাস চন্দ্র তরনী দাসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা, ইমাম-ওলামা পরিষদ, সচেতন নাগরিক ফোরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠন ও ব্যানারের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগেও, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, হরিদাস চন্দ্র তরনী দাস প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানাগেছে।
Leave a Reply