1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গাইবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জয়পুরহাটে ৫ মাদক কারবারি গ্রেফতার, ২ জনের সাজা মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত বাউফলে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ অনুষ্ঠিত কুষ্টিয়ায় চাচাতো ভাইদের লাঠির আঘাতে যুবক নিহত জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ; পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা

গাইবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ব্যবসায়িক চুক্তিনামায় সাক্ষী হওয়ার জেরে গাইবান্ধায় এক যুবক ও তার চাচাকে অপহরণ, বর্বর নির্যাতন এবং মুক্তিপণ দাবির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ভুক্তভোগী জিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একটি ব্যবসায়িক চুক্তিতে সাক্ষী থাকার অপরাধে তাকে ও তার চাচাকে অন্যায়ভাবে ডেকে নিয়ে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয় এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের যৌথ ও তাৎক্ষণিক তৎপরতায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আদালত মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে ফয়সালা হয়।
জিম অভিযোগ করেন, ঘটনাটি আইনিভাবে সুরাহা হওয়ার পরও কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করছে, যা তার ও তার পরিবারের চরম সম্মানহানি ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION