1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় চাচাতো ভাইদের লাঠির আঘাতে যুবক নিহত - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

কুষ্টিয়ায় চাচাতো ভাইদের লাঠির আঘাতে যুবক নিহত

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৭ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এতে আহত হয়েছেন তার পিতা মোজা মোল্লা (৭৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর উপজেলার দুর্গম পদ্মা চর চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও চুরির অপবাদ ঘিরে শুক্রবার বিকালে হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লাকে (৩৫) আটক করে থানায় নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শুকারঘাট এলাকায় জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। এসময় ঘটনাস্থলে একটি টর্চলাইট পড়ে থাকতে দেখে সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেলে দিকে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে একা পেয়ে জাব্বার মোল্লা ও তার ভাইয়েরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামুন মোল্লাকে রক্ষা করতে তার পিতা মোজা মোল্লা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে আজ শনিবার ভোররাতে মামুন মোল্লার মৃত্যু হয়।
নিহত মামুনের ভাগ্নে সৌরভ জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে মামা ও নানার জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। গরু চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মামা মামুন মোল্লার ওপর হামলা চালানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION