1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ; পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা - Bangladesh Khabor
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ; পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে শনিবার ভোর রাতে দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের কঠোর নজরদারি এবং তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি তাদের ভারতীয় সীমান্তে পাঠিয়ে নজরদারিতে রেখেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা তিনজন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানয় গ্রামবাসী তাদের আটকিয়ে বিজিবিকে খবর দেয়।
পরে বিজিবি’র টহল দল দ্রুত  ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়। তাদের মধ্যে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন,যার নাম হাফিজুর রহমান। তার বাড়ি নড়াইল জেলায়। আর তার সাথে ছিলেন দু’জন নারী। তবে তাদের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION