1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৪ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আফরোজা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বেলা ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা বেগম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আমতলা বড়ইচারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সদর উপজেলার তৈলটুপি গ্রামে খালুর কুলখানিতে অংশ নিয়ে আফরোজা বেগম বাড়ি ফিরছিলেন। পথে মধুপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার চৌড়াস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION