1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঊনশিয়া বিশ্বাসপাড়া যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - Bangladesh Khabor
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ঊনশিয়া বিশ্বাসপাড়া যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক সংগঠন ঊনশিয়া বিশ্বাসপাড়া যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে সংগঠনটির কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য খোকন হাওলাদার, সমাজসেবক মানিক বিশ্বাস, বোরহানউদ্দিন, সোহাগ শেখ, হামিদুর বিশ্বাস, ইমরান তালুকদার, জিয়াদুল বিশ্বাস, শাওন শেখ, আবু বক্কর বিশ্বাস, রইস বিশ্বাস, মোছাম্মদ বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, ক্যাম্পে দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস (রক্তে শর্করা) এবং রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “মানুষের সেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।”

ইউপি সদস্য খোকন হাওলাদার বলেন, “গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অন্যান্য সংগঠনও এমন উদ্যোগ নিলে সাধারণ মানুষ উপকৃত হবে।”

সমাজসেবক মানিক বিশ্বাস বলেন, “সামাজিক সংগঠনগুলো যদি মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। উনশিয়া বিশ্বাসপাড়া যুব সংঘ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”

দিনব্যাপী ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয়রা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION