পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
৭ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সোনাখালী বারডেম হাসপাতালের বিপরীত পাশে ১ টি, প্রতাপেচর ১ টি, সল্ট ইন্ডাস্ট্রির এর বিপরীত পাশে ১ টি, গোলাবাড়ি ১ টি সহ ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ও মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
কারখানাগুলোর স্থাপনা লেবার দ্বারা ভেঙে ফেলা হয় মাড পাম্পের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply