1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০০ জন পঠিত
​ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), দোগাছীর পশ্চিম পেচুলিয়া মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামুইরহাটের পশ্চিম রূপনারায়নপুরের নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়ার মো. বায়েজিদ বোস্তামী (২০)।
​ডিবি পুলিশ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ টি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল সহ তাদের গ্রেফতার করে।
​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION