1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জুমার নামাজের আগে প্রতিদিনের মতোই দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাসা থেকে বেরিয়েছিলেন সদর উপজেলা মডেল মসজিদের খাদেম মাসুদুর রহমান মাসুদ (২৭)। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত মাসুদ শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ময়লাবাহী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তেই নিভে যায় এক তরুণ প্রাণ, আর শোকের ছায়া নেমে আসে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মাঝে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION