1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার 'ষড়যন্ত্রের' অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বের বৃহত্তম কথিত রামমূর্তি দ্রুত অপসারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক ফোরাম, গাইবান্ধা।
সংগঠনটির দাবি, এই মূর্তি নির্মাণের আড়ালে রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার গভীর ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহরের একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুফতি মাহমুদুল কাসেমী, সদস্য সচিব প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ, হাফেজ মো. আবুল বাসার, সহকারী অধ্যাপক জহুরুল হক সরকার, মুফতি ইদ্রিস আলী, আবু সাঈদ খুদরী কাজীসহ অন্যান্য নেতারা।
লিখিত বক্তব্যে তারা বলেন, গাইবান্ধা জেলায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন এবং এ অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ইতিহাস নেই। তাদের অভিযোগ, হরিদাস নামে এক ব্যক্তি পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন। এ বিষয়ে কয়েক দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বিশ্বের বৃহত্তম রামমূর্তি নির্মাণ কেবল ধর্মীয় কর্মকাণ্ড নয়; বরং এটি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী, ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলের নিরাপত্তার অজুহাতে রংপুর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার সঙ্গে এই উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে তারা বিভিন্ন ভারতীয় ব্যক্তির বক্তব্যেরও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে মন্দিরের বাইরে খোলা স্থানে নির্মিত বিতর্কিত রামমূর্তি দ্রুত অপসারণ, অভিযুক্ত হরিদাসসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় আনা, প্রকল্পের অর্থায়নের উৎস তদন্ত, বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গাইবান্ধাসহ রংপুর বিভাগের শান্তি-শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।
সংগঠনটির নেতারা বলেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এবং দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION