1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে বিচারপতি এবিএম খায়রুল হকের মুক্তিতে বাধা নেই।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে বিচারপতি এবিএম খায়রুল হকের পক্ষে শুনানি করেন মো. মুতাহার হোসেন সাজু। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

গত ৩০ জুন এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, এ মামলায় জামিন পাওয়ায় এ বি এম খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

গত ২১ জুন এ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় গত ২৩ মে খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে রোববার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী খোবাইব। সেদিন সকালে যাত্রাবাড়ী ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলাকালে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION