1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষার পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

শিক্ষার পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শিক্ষার পরিবর্তন আনতেই হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনার টুয়েলভ গ্রেড অব এডুকেশন হবে ১২ প্লাস ৬, কত? ১৮। আর আমরা করছি কত? ২০। প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে আমরা দুটি বছর করে নিয়ে নিচ্ছি। এখন অ্যাপ্রক্সিমেটলি…২০ লাখস, টু মিলিয়ন। ২০ লাখস স্টুডেন্ট অ্যাপেয়ার্ড ইন এসএসসি এক্সাম, অ্যাপ্রক্সিমেটলি এসএসসি অ্যান্ড সমমানের। আর নিয়ারলি…২০ লাখস যায় এইচএসসি অ্যান্ড সমমানের। তাহলে ৪০ লাখস স্টুডেন্ট। তাহলে আমরা এক বছর করে সময় নষ্ট করলে ৪০ লাখস ইয়ার্স আমরা জাতির জীবনে পিছিয়ে গেলাম, অ্যাম আই রাইট?

মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোও আমরা নিয়ে আসব এবং ফোর ইয়ার্স ইউনিভার্সিটি হ্যাজ টু বি ফিনিশড উইদিন ফোর ইয়ার্স। হোয়াই নট? ইউনিভার্সিটি কি আমাদের বাইরে? ইউনিভার্সিটি ভিসি কি আমরা বানাইনি? ইউনিভার্সিটি ভিসির সেই খাতায় কি আমাদের প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি? তাহলে তাদেরও উইদিন ফোর ইয়ার্স বেরিয়ে আসতে হবে। এভাবে করে আমাদের দেশের শিক্ষার পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নাই।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস-কারিকুলাম আপডেট করতেই হবে। এবার আমরা চেষ্টা করেছি, কিন্তু হিউম্যান স্কিল… প্রধানমন্ত্রী, তিনি বলছেন- স্মার্ট হতে হবে, তথ্যনিষ্ঠ হতে হবে, রেজিলিয়েন্ট হতে হবে, ভ্যালুবেসড এডুকেশন হতে হবে, আনন্দদায়ক শিক্ষা ব্যবস্থা করতে হবে। এগুলো সব করতে হবে।

সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION