আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা এলাকায় দায়ের করা একটি মামলায় প্রকৃত ঘটনা বাদ দিয়ে, সাজানো ও কাল্পনিক তথ্য সংযোজন করে মামলা রুজু করা হয়েছে— এমন অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।
অভিযোগকারী মো. তসলিম খান, পিতা মৃত সৈয়াদ আলী খান, গ্রাম কালার বাড়ী, কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি লিখিত আবেদনে উল্লেখ করেন, স্থানীয় একটি ঘটনার জেরে পূর্ব থেকেই বিরোধ চলছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলেন— লুৎফর রহমান খান (৪২), শরাফত খান (৩৮), বাশার খান (৩৫), এ তিনজনের পিতা মৃত আব্দুল লতিফ খান এবং তারা কালারবাড়ী এলাকার বাসিন্দা।
এছাড়া কফিল বিশ্বাস (৩৪), পিতা-মৃত বায়েক বিশ্বাস, জামাল বিশ্বাস (৪২) ও কামাল বিশ্বাস (৩৮), উভয়ের পিতা এসজাদুর বিশ্বাস এবং এনামূল বিশ্বাস (৪০), পিতা-মৃত মোহাম্মদ বিশ্বাস, সাং-শুয়াগ্রাম, থানা-কোটালীপাড়া; এদেরসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করা হয়েছেছিল।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে নারায়নখানা বাজারে তার মুদি দোকানে এসে অভিযুক্ত মো. লুৎফর রহমান খান ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে অভিযোগকারী দাবি করেন, তার ছেলে অন্তর খান ও ভাতিজা আকিব খান পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শুয়াগ্রাম বাজার এলাকায় একদল ব্যক্তি তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে অন্তর খান গুরুতর আহত হন এবং তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগকারী দাবি করেন, ঘটনার পর মামলা করতে গেলে থানায় তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং তার দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী মামলা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, মূল ঘটনায় থাকা চাঁদাবাজির বিষয় ও সংশ্লিষ্ট অভিযোগ বাদ দিয়ে ভিন্নভাবে এজাহার প্রস্তুত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় নগদ অর্থ, পরিচয়পত্র ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
এ ব্যাপারে, তসঅি।লম ঝখান বলেন, আমি এই ইউনিয়ন বিএনপি বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি দীর্ঘ বহুবছর আগে থেকে। গত সরকারের আমলেও ওরা আমার উপর নির্াতন করেছে এখনো করছে।
এ বিষয়ে তিনি উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে জিআর-৬৮/২০২৬, কোটালীপাড়া থানার মামলা নং-১১, তারিখ ২৪/০৪/২০২৬ এর পুনঃতদন্ত, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রকৃত ঘটনার ভিত্তিতে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন।
Leave a Reply