1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হচ্ছে চুনোপুঁটি, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়াল - Bangladesh Khabor
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হচ্ছে চুনোপুঁটি, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়াল গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়াঁলেন সৌদি প্রবাসী ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৭ কোটি মানুষ মরুভূমির মধ্যে পড়েছে: এ্যানি জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩ এর নিরাপত্তা জোরদার কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হচ্ছে চুনোপুঁটি, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়াল

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক অভিযানে আবারও উঠে এসেছে চুনোপুঁটি ধরার অভিযোগ।

স্থানীয়দের দাবি, অল্প পরিমাণ মাদকসহ মাদকসেবী বা ক্ষুদ্র পর্যায়ের ব্যক্তিদের আটক করা হলেও মূল মাদক কারবারি ও গডফাদাররা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

শনিবার (২৩ মে) দুপুরে কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা শাখা। ইন্সপেক্টর খোরশেদ আলমের নেতৃত্বে অভিযানে অংশ নেন দুইজন এএসআই, ছয়জন সিপাহি ও একজন ড্রাইভার। সরকারি গাড়ি নিয়ে পরিচালিত ওই অভিযানে রবিউল মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে আটক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তবে এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন মাদকসেবীকে ধরতে এত বিশাল বহর ও প্রশাসনিক তৎপরতা কতটা যৌক্তিক, যখন এলাকায় বড় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

গণমাধ্যম ও সমাজকর্মী মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, প্রায়ই দেখা যায় জেলা থেকে বিশাল টিম আসে, কিন্তু শেষে আটক হয় কোনো মাদকসেবী বা ছোটখাটো বাহক। অথচ যারা নিয়মিত মাদক বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কোন অভিযান চোখে পড়ে না। মাদকের রাঘব বোয়ালেরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।

আরেকজন সচেতন নাগরিক বলেন, “আমরা চাই মাদক নির্মূল হোক। কিন্তু শুধু চুনোপুঁটি ধরে লাভ নেই। মাদকের মূল হোতাদের ধরতে না পারলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।”

স্থানীয়দের অভিযোগ, কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার ঘটছে। এসবের সঙ্গে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে ছোটখাটো অভিযানে সীমাবদ্ধ থাকায় মাদক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল আসছে না।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ছোট-বড় সবাই আইনের আওতায় আসবে। তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে।”

তবে সচেতন মহলের মতে, মাদক নির্মূলে শুধু মাদকসেবী আটক নয়, বরং বড় কারবারি, সরবরাহকারী ও গডফাদারদের বিরুদ্ধে দৃশ্যমান ও ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায় চুনোপুঁটি ধরা পড়লেও রাঘব বোয়ালরা থেকেই যাবে অধরাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION