1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৩ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে স্টেশনের পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে স্টেশনের পুলিশ।
যুবকের পকেট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের বাশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট ক্রস করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণ শ্রমিক ওপর থেকে ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখানে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা এক সংবাদকর্মীকে শ্রমিকরা বিষয়টি জানান। তার কাছ থেকে খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION