1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই আমাদের পরিবারের মূল লক্ষ্য মোস্তাক আলী মিলন কোটালীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ৪২ মণ ওজনের গরু ‘কালা পাহাড়’ দেখতে ভিড় সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বিদ্যুতের দাম বাড়ানোর বদলে কমানোর পথ খোঁজার দাবি গণশুনানিতে বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

এসময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (এভিসিবি) ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসনাত খান, কোটালীপাড়া উপজেলা সমন্বয়কারী খালেদা পারভীনসহ শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমের উপকারিতা, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমে এবং সামাজিক সম্প্রীতিও বজায় থাকে। গ্রাম আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়লে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভুমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION