1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৬ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন তাঁর স্ত্রী।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এফ কে সুপার ডিলাক্সের একটি বাস বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন , হাসপাতালের আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী চিকিৎসাধীন। দুজনেই মাথায় আঘাত পেয়েছেন। জানতে পেরেছে, তাঁদের বাড়ি খোকসা উপজেলায়। তাদের স্বজনরা রওনা দিয়েছেন। পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION