পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৩ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৮ মে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জাদুঘর ইছাপাড়া এলাকায়, আব্দুল মোনেম বিপরীত পাশে, সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে এলাকায় চুনা কারখানা গুলো গুড়িয়ে দেওয়া হয়। ও একটি বাড়িতে গ্যাস ব্যবহার করায় একজনকে ১০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা গুলো এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply