1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন - Bangladesh Khabor
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : শরীয়তপুরে ডা. নাসিরের ওপর সন্ত্রাসী হামলা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সরকারী-বেসরকারী হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ) দুপুর ২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন  রাজশাহী জেলায় কর্মরত চিকিৎসক, প্রতিষ্ঠানে মালিক-কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর
 রহমান রিলিজ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন আপেল, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য ডঃ খন্দকার গোলাম মোস্তফা কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের  মানিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ শহীদুল ইসলাম রবিনসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মচারীরা।
বক্তারা আরোও  বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে হাসপাতাল ও চিকিৎসকদের ওপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটে না। কোনো অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে ‘ডাক্তারের অবহেলায় মৃত্যু’ বলে সংবাদ প্রকাশ করাও কাম্য নয়। অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো যেত, কিন্তু এভাবে অমানুষিক নির্যাতন করা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।
তারা আরও বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে অনতিবিলম্বেই ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো চিকিৎসক লাঞ্ছিত হলে বা হাসপাতালে হামলার ঘটনা ঘটলে চিকিৎসক সমাজ ও হাসপাতাল মালিকরা আর ঘরে বসে থাকবে না। প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION