পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৭ মে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নোয়াপাড়া খালপাড় ওয়ান স্টার, ক্যাফে কলাপাতা হোটেল, নােয়াপাড়া ভাই ভাই জনতা হােটেল, বরাব দিঘিড়পাড় ওয়াশিং প্লান্ট, দিঘিড়পাড়, তামিম হোটেল, বিসমিল্লাহ হোটেল, চান তারা হোটেল, সহ ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার রিয়াজুর ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply