1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিজিএফআইয়ের সাবেক ডিজি আফজাল নাছের ষষ্ঠ দফায় রিমান্ডে - Bangladesh Khabor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি আফজাল নাছের ষষ্ঠ দফায় রিমান্ডে

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আফজাল নাছেরকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি নাছেরকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ নিয়ে তাকে ষষ্ঠ দফায় রিমান্ডে পাঠানো হলো।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচ দফায় মোট ১৮ দিনের রিমান্ড শেষে আসামি আফজাল নাছেরকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে ওই আসামির জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার রহস্য উদ্ঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।পরদিন ৩০ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওইদিন পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ৮ এপ্রিল এই মামলায় তৃতীয় দফায় তার ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ১২ এপ্রিল চতুর্থ দফায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সর্বশেষ গত ১৪ এপ্রিল পঞ্চম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন আফজাল নাছের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION