1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন ‘এনসিপির সঙ্গে জোটে যেতে নাসীরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল’ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন বাবু সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার

ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করা হতে পারে— এমন আভাস দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে দুবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী একবার, দুবার, এমনকি তিন বা চারবার পর্যন্ত ফেল করলেও বারবার তাকে পড়ানো, রেজিস্ট্রেশন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এতে বর্তমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের কি শুধু ফেল করা শিক্ষার্থীদের পাশ করানোই প্রধান দায়িত্ব, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব?

মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাশ করানোর ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে কিনা, তা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে।

তিনি আরও বলেন, কেবল অনুত্তীর্ণদের পাশ করানোর দিকেই সব মনোযোগ না দিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে একটি মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়া এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন কেন্দ্রের সচিব ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION