1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চুরি হওয়া গরু উদ্ধার, আটক ২ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাবেক স্বামী কোটালীপাড়ায় চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে হামলা, গুরুতর আহত বিএনপি পরিবারের সদস্য বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে চুরি হওয়া গরু উদ্ধার, আটক ২

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এক কশাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটকরা হলেন—বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাটি এলাকার মৃত ইছাহাক হাওলদারের ছেলে আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগি গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে সাইফুল ওরফে কালু গাজী (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া গরুটি বাহেরচর বাজার এলাকার কশাই শিয়াব সিকদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং শিয়াব সিকদারের গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করে।

চোরাই গরুর ক্রেতা শিয়াব সিকদার কাছিপাড়া ইউনিয়নের মরহুম তৈয়বুর রহমান সিকদারের ছেলে। তিনি পেশায় কশাই এবং বাহেরচর বাজারের খেয়াঘাটে তার একটি দোকান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি শিয়াব সিকদার চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা চুরি করা গরু শিয়াব সিকদারের কাছে বিক্রি করতেন এবং লোহালিয়া থেকে চুরি হওয়া গরুটিও তার কাছেই বিক্রি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম রাজ্জাক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION