1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ যুবক - Bangladesh Khabor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন ডাকসুর শীর্ষ পদে নির্বাচনের জন্য রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল আ. লীগ সন্দেহে ইসলামি বক্তার গাড়িতে হামলা, বিএনপি নেতার দুঃখ প্রকাশ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, জব্দ দুই মোবাইল টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ যুবক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামের তিন যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ১১টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান নামে এক যুবকের সঙ্গে অন্যদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION