1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফ‌লে স্কোপলামিন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ - Bangladesh Khabor
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় কুষ্টিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা ধ্বংস হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের দিল্লির বৈঠকে হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা বাউফ‌লে স্কোপলামিন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

বাউফ‌লে স্কোপলামিন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : স্কোপলােমিন বা কথিত “শয়তানের নিশ্বাস” ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মাইনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউপির বগুড়া এলাকার নিজ বাড়ি থেকে সোমবার (৬ মার্চ) মধ্যরাতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত র‌বিবার বাউফল বাজার এলাকায় উপজেলার কালাইয়া ইউপির এক মহিলা‌কে অ‌চেতন ক‌রে ২লাখ টাকা ও স্বার্নাংকার লুট ক‌রে চক্রটি‌। প‌রে জ্ঞান ফির‌লে ওই ম‌হিলা বাউফল থানায় অ‌ভি‌যোগ ক‌রেন। তার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক ইব্রা‌হিম তদন্ত শুরু ক‌রেন। বি‌ভিন্ন তথ‌্য ও সি‌সি ফু‌টেজ পর্যালোচনা ক‌রে প্রথ‌মে মাইনুল ইসলা‌মের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে পু‌লিশ। প‌রে সোমবার মধ‌্যরা‌তে মাইনুল ইসলাম‌কে তার নিজ বা‌ড়ি থে‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তার দেয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে বাউফ‌লের আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের আতশখালী গ্রাম থে‌কে আবদুস সত্তার(৬৩), স্ত্রী হা‌সিনা(৫৫) ও কা‌শেম (৪৫) না‌মের একই চ‌ক্রের অপর আরও ৩জন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, এই চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলামকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION