কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পিপিএম মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক/অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
Leave a Reply