পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ১০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২৫,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
৬ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মদনপুর দেওয়ান বাগ এলাকায় ১ টি চুনা কারখানা ২ টি ভাট্টি ও ঢাকেশ্বরী স্টান্ড সোনাচড়াবাগ এলাকায় ১ টি, চুনা কারখানার ৪ টি ভাট্টি গুড়িয়ে দেওয়া হয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা ও বন্দর জোনের ম্যানেজার আমির জাহিন এর নেতৃত্ব অভিযান পরিচালনা করেন।
এ সময় চুনা কারখানাগুলো এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ও পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply