1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ জন পঠিত
‎ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
‎নিহত আব্দুল্লাহ আক্কেলপুর পৌরশহরের একটি কওমি মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র এবং ঠেঙ্গাপুর মহল্লার ফারুক আহম্মেদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মাদ্রাসা ছুটি হয়। বাসা কাছাকাছি হওয়ায় আব্দুল্লাহ বাসায় চলে যায়। পরে সকাল ১০ টার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার থেকে ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এসময় তার সহপাঠীরা দ্রুত মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের খবর দিলে শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা  অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। পরে হাসপাতালে  নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION