1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার  - Bangladesh Khabor
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার 

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতকের (কন্যা) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
স্থানীয়দের ভাষ্যমতে, মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা পুকুরে একটি বস্তা পান। পরে তা উপরে তুলে দেখা যায় একটি নবজাতক শিশুর লাশ।শিশুটির ওজন প্রায় দুই কেজি হলেও তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। এতে এলাকায় বেশ চরাঞ্চলের সৃষ্টি হলে একনজর মরদেহটি দেখতে ছুটে আসেন এলাকাবাসী।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের ধারেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় এক ছেলের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। তখন তারা ভেবেছিল বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় এক কন্যা নবজাতক শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি শিশুটির।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION