1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বাজারসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান - Bangladesh Khabor
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বাজারসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর- ২০২৬ কে সামনে রেখে গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ – উজ-জামানের দিকনির্দেশনায় সমগ্র জেলা জুড়ে ভ্রাম্যমান আদালত পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদের লম্বা ছুটিতে যেন কোন অসাধুচক্র অনৈতিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ যাত্রীবাহী বাসের ভাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত না আদায় করতে পারেন সে লক্ষ্যে এবং জ্বালানি তেলের সুষম বন্টন নিশ্চিতের লক্ষ্যে মূলত এ অভিযান পরিচালনা।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ০১ টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া এসময় অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে *ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯*- এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক উক্ত ধারায় ০১ মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION