কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পথচারী, রিক্সা-ভ্যান ও অটোচালক সহ সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর-এর সদস্য ফেরদৌস আমিনা পুতুল। এ সময় তিনি রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে এ ইফতার বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি গোপালগঞ্জ ফুলের মার্কেট ও গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে গিয়ে শেষ করেন।
ইফতার বিতরণকালে তিনি গোপালগঞ্জ পৌরসভার সকল স্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া প্রার্থনা করেন।
জানাগেছে আসছে আগামী গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। গোপালগঞ্জ ৩০ তিনি গোপালগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগনের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
এ সময় ফেরদৌস আমিনা পুতুলের সাথে গোপালগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মো. জামিল রশীদ সহ গোপালগঞ্জ জেলা এনসিপি’র ও ছাত্রশক্তি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply