1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ফেব্রুয়ারি/২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় তিনি উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পের খোঁজখবর নেন এবং গুণগতমান ঠিক রেখে যথাসময়ে প্রকল্পের মেয়াদ সম্পন্ন করার দিকনির্দেশনা প্রদান করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় কমিটির এ মাসিক সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়,
গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউল্লাহ, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন সরদার, আঞ্চলিক পাসপোর্ট অফিস – এর উপ-পরিচালক মোঃ নুরুল হুদ, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার মন্ডল, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিস হায়দার খান, গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেল সুপার শওকত হোসেন মিয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী,ক জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোঃ নুরুল আলম,
গোপালগঞ্জ বিআরটিএ -এর সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ
গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন সহ জেলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION