1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আলহামদুলিল্লাহ! গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন দলকে উপহার দেওয়ায় ইনশাল্লাহ এবার গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, তার যথাযথ প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ পরবর্তী আয়োজিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ডাঃ কে এম বাবর বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি যে কমিটমেন্ট করেছেন, তা আগামী তিন মাসের মধ্যেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জরুরি চিকিৎসা সুবিধা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই হবে তার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, “গোপালগঞ্জ-২ আসনের প্রতিটি মানুষের খোঁজখবর আমি নিজে রাখবো। কেউ যদি রাত তিনটায়ও আমাকে ফোন দেয়—আমি সাড়া দেবো। জনগণের পাশে থাকা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটা আমার নৈতিক অঙ্গীকার।” ডাঃ বাবরের এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাবেক ছাত্রদলের সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা মনে করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত স্বাস্থ্য খাতে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে গোপালগঞ্জ বাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সমাবেশ শেষে দলীয় নেতারা জানান, গোপালগঞ্জে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে—যেখানে স্বাস্থ্য, সেবা ও জনগণের সরাসরি অংশগ্রহণই হবে মূল চালিকাশক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION