1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট- ০১ আসনে জামায়াত ও ০২ আসনে বিএনপি’র প্রার্থী বিজয়ী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

জয়পুরহাট- ০১ আসনে জামায়াত ও ০২ আসনে বিএনপি’র প্রার্থী বিজয়ী

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ০১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ ও জয়পুরহাট- ০২ আসনে বিএনপি’র প্রার্থী সাবেক সচিব আব্দুর বারী বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট- ০১ (আসন নং ৩৪) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে জয়পুরহাট- ০২ (আসন নং ৩৫) আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট। এ আসনে বিএনপি’র প্রার্থী আব্দুল বারী ৬৬ হাজার ২৪ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট- ০১ আসনের মোট ১৫১টি কেন্দ্রে এবং জয়পুরহাট- ০২ আসনের মোট ১০৪টি কেন্দ্রের ফলাফল চূড়ান্ত হয়েছে। গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।
জেলার এ দুটি আসনে সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION