1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার পুলিশ সুপারকে সতর্ক করলেন হাইকোর্ট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

কুষ্টিয়ার পুলিশ সুপারকে সতর্ক করলেন হাইকোর্ট

  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন  আলম লিটন, 
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করায় পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সতর্ক করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না। এ সময় বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় তানভীর আরাফাত ক্ষমা প্রার্থনা করেন।
সোমবার (২৫ জানুয়ারী ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তানভীর আরাফাতকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, পত্র-পত্রিকায় যা দেখলাম তা যদি কুষ্টিয়ার বাস্তব চরিত্র হয়, তবে তা হবে জাতির জন্য ভয়ঙ্কর।
এমন যাতে মানুষের মনে না হয় যে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না। জাতি উৎকণ্ঠিত, এটা নিরসনের দায়িত্ব আপনাদের। হাইকোর্ট আরো বলেন, পুলিশকে কথায় নয়, কাজে পটু হতে হবে। কে কোন মতাদর্শের, কোন দলের, সেটা বিবেচ্য বিষয় নয়। সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পুলিশ কারও জন্য ভীতিকর না হয়ে তাদের কর্মকাণ্ডে মানুষের বন্ধু হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION