1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের বাকি আনুষ্ঠানিকতা। এরপর তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করা হবে এবং শ্রদ্ধা জানানো হবে।

এরআগে, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।

রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION