1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় রহিমা খাতুন ওরফে কুটি (৫৫) নামের এক মহিলা ভ্যানযাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এঘটনায় ভ্যানচালক মুরাদ (৫০) গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ৮ টার দিকে কুষ্টিয়া টু রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া ডা. রশিদের ইট ভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আকমল হোসেনের স্ত্রী ও আহত ভ্যানচালক একই এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে কুটি একই এলাকার মুরাদের ইঞ্জিতচালিত পাখি ভ্যানে তার নাতি ছেলে রিয়াদ (৭)কে কুমারখালীর একটি বে-সরকারি স্কুলে নিয়ে যাবার সময় খয়েরচারা মাঠপাড়া ডাঃ রশিদের ইটভাটার কাছে পৌছালে  পিছন থেকে মালবাহী ট্রাক (ঢাকা-মেট্র-ট- ১৮-১০৫২) ধাক্কা দিলে ভ্যানচালক সহ তিনজনই রোডের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলা যাত্রী কুটিকে মৃত ঘোষনা করেন।এছাড়াও ভ্যানচালক মুরাদের (৫০) অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং নাতি ছেলে রিয়াদের মাথায় দুটি সেলাই দেয়া হয়েছে। তবে নাতি আশংকামুক্ত। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়ায় সড়কের উপর ছিটকে পড়ে মহিলা যাত্রী মারা গেছেন। ট্রাক ড্রাইভার পালিয়েছে এবং জব্দকৃত ট্রাক সড়ক ও জনপদ বিভাগের পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION