1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের‌ ৭ জনসহ ৮ জনের মৃত্যু  - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের‌ ৭ জনসহ ৮ জনের মৃত্যু 

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জনসহ নিহত হয়েছেন। মোট  ৮ জনের মৃত্যু।
নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী একই পরিবারের সাতজন নিহতরা হলেন- ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমানয়ারা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) ও সীমা খাতুন (৩৫)।
নিহতদের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। অন্য ৭জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। তাছাড়া এ দুর্ঘটনায় মাইক্রোচালক সাহাবুদ্দিন (৩৫) প্রাণ হারিয়েছেন।
নিহত মাইক্রো চালক সাহাবুদ্দিনের মামাতো ভাই ধর্মদহ গ্রামের বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য সাবুদ্দিনের মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। একই পরিবারের সাতজন সকাল সাড়ে ৬টার দিকে ওই মাইক্রোবাসে রওনা হন। একই গ্রামের ৭ ব্যক্তির মৃত্যুর খবরে ধর্মদহগ্রামে চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো তিনজন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এর মধ্যে ৬ জনই নারী।
বেলা দু্ইটার দি‌কে ধর্মদহ গ্রা‌মে গি‌য়ে দেখা যায়,বা‌ড়ির বাইরে প্রতিবে‌শীরা ভিড় ক‌রে আছেন। আত্মীয়-স্বজনরা বা‌ড়ির অন‌্যান‌্যদের শান্তনা দেওয়‌া‌র চেষ্টা কর‌ছেন। থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে। বা‌ড়ির ভেতর থে‌কে ভে‌সে আস‌ছে কান্নার শব্দ। একই প‌রিবা‌রের সাতজ‌নের মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।
এ ব্যাপারে, ‌দে‌ৗলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সোলায়মান শেখ ব‌লেন, নিহতদের বা‌ড়ি ধর্মদহ গ্রা‌মে জান‌তে পে‌ড়ে‌ছি। স্থানীয় ক‌্যাম্প পু‌লিশ‌কে ওই বা‌ড়ি‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তারা যোগা‌যোগ রাখ‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION