1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় যুবদল নেতার পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কুষ্টিয়ায় যুবদল নেতার পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৫ জন পঠিত
 শাহীন লিটন, কুষ্টিয়া :কুষ্টিয়ার ভেড়ামারায় যুবদল নেতার বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। যৌথ বাহিনীর এ অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।
মঙ্গলবার (২০ মে)  ভোররাতে ভেড়ামারা পৌরসভার বামনপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর কুষ্টিয়া ইউনিট ও ভেড়ামারা থানা পুলিশ। টার্গেট ছিল ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল-এর বাসভবনের পরিত্যক্ত একটি ঘর। সেখানেই খড়কুটোর নিচে মাটির কাছে মেলে অস্ত্রের গচ্ছিত সম্ভার—একটি অত্যাধুনিক রিভলবার, দুটি তাজা গুলি, একটি হাত কুড়াল ও একটি বল্লম।
স্থানীয় এক বাসিন্দা বুলু খাতুন জানান, অস্ত্রগুলো খড়কুটোর নিচে গোপনে রাখা ছিল।
ঘটনার পর পরই বিষয়টি ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রুবেলের চাচা জানবার হোসেন দাবি করেন, ‘এটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা সুরুজ ও বাবলু আমার ভাতিজাকে ফাঁসাতে রাতের অন্ধকারে জানালা দিয়ে অস্ত্র রেখে যায় এবং তারাই প্রশাসনকে সংবাদ দেয়।’
তিনি আরও বলেন, ‘আমার পরিবার তিন দশক ধরে এই এলাকায় নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে প্রতিহিংসার রাজনীতি আমাদের লক্ষ্যবস্তু করেছে।’
বিএনপি নেতাদের এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক সুরুজ। তাঁর দাবি, ‘আমি নিজে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম। যৌথ বাহিনীর এ অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
যুবদল নেতা রুবেল সম্পর্কে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একজন মুদি দোকানদার এবং এলাকায় তার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড নেই।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  শেখ শহীদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION